৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০
শিরোনাম:

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলিতে নিহত ৩১

থাউল্যান্ডে উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ডে-কেয়ারে পুলিশের একজন সাবেক সদস্যের গুলিতে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ড পুলিশের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয় পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ই ছিলো। হামলাকারী পুলিশের একজন সাবেক সদস্য।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, অপরাধীকে গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী সমস্ত সংস্থাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেশটিতে এক সেনা সদস্যের গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হন।

Loading