৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

ইভিএমে হলেও নির্বাচনে যাবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আমরা ইভিএমের নির্বাচন করব। সারাবিশ্বে যখন ইভিএমে নির্বাচন হচ্ছে, তখন আমরা কেন করব না? যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি। সব সময় নির্বাচন করেছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন।

রওশন এরশাদ বলেন, ১১ মাস হয়েছে ধরে তিনি থাইল্যন্ডে চিকিৎসা নিচ্ছেন। আগামী নভেম্বরে মাসে দেশে ফিরে আসবেন। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর পার্টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এখন আমার মনে হয় পার্টিটা ঠিকমত পরিচালিত হচ্ছে না।
দেশে ফিরেই জাতীয় পার্টিকে আরো শক্তিশালি অবস্থানে দাঁড় করাতে হবে। আমার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমি কথা বলছি। যাদের সঙ্গে কুশল বিনিময় করছি, তাদের সঙ্গে আমি টেলিফোনে সবসময় যোগাযোগ করি এবং চিঠিপত্রের মারফতে যোগাযোগ করি বলে জানান তিনি।

বেগম রওশন এরশাদ বলেন, কাউন্সিলটা ডেকেছি তার কারণ অনেক আছে। বিশেষ করে কিছু কিছু লোক গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রকে পরিবর্তন করে দিয়েছে, যেখানে যার যতোটা ক্ষমতা ছিল তা খর্ব করে দেয়া হয়েছে। অনেক জায়গা সংশোধন করে নতুন করে গঠনতন্ত্রে আনা হয়েছে, এটি ঠিক হয়নি।

তিনি বলেন, পার্টিকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে শক্ত অবস্থান করতে পারে সেই লক্ষ্যে নেতাকর্মীরা কাজ করছেন। আমাদের দলের বেশিরভাগ লোকেরই বয়স হয়েছে। নতুন প্রজন্মকে অবশ্যই আনতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন রিটায়ার্ড, তাদেরও আনতে হবে। বেসামরিক কর্মকর্তা যারা আছেন, তাদের আনতে হবে। তাদের আনার জন্য সাদর আমন্ত্রণ জানাতে হবে, আহ্বান জানাতে হবে।

Loading