২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪২
শিরোনাম:

বিমার টাকা হাতিয়ে নিতে একে একে তিন স্ত্রীকে খুন (ভিডিও)

স্ত্রীর নামে ঋণ, কোটি টাকার বিমা পলিসি। অর্থ আত্মসাতে একে একে তিন স্ত্রীকে খুন। কোনোটি স্বাভাবিক মৃত্যু, কোনোটি সন্ত্রাসী হামলা বলে প্রচার। এমন লোমহর্ষক কাহিনীর খলনায়ক নওগাঁর আকরাম হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মধ্যবয়সী সাথী বানু। তৃতীয় স্ত্রী হিসেবে সংসার পাতেন নওগাঁ সদরের বালিয়াগাড়ি গ্রামের আকরাম হোসেনের ঘরে। কিন্তু ছয় মাস না যেতেই চলতি বছরের ১৬ জানুয়ারি নিভে যায় তার জীবন প্রদীপ।

সন্ত্রাসী হামলায় নিহত হন সাথী বানু। আকরাম আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। ঘটনার এতটুকুই জানতো গ্রামবাসী ও আত্মীয়রা। সাথী বানুর বাবাও থানায় অভিযোগ দায়ের করেছিলেন অজ্ঞাত ব্যক্তিদের নামে। কিন্তু তার পরদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে স্বামী আকরামকে। যিনি পেশায় একজন ফটোস্টুডিও ব্যবসায়ী।

সাথী বানুর নামে কৌশলে নিজেকে নমিনী রেখে একটি কোম্পানিতে ৪৫ লাখ টাকার জীবনবীমা করেছিলেন আকরাম। নিয়ম অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনীকে দেয়া হয় তিনগুন টাকা। আর সেই, সুযোগকেই কাজে লাগায় সাথী বানুর স্বামী। হাতুড়ির আঘাতে নিশ্চিত করে স্ত্রীর মৃত্যু। কিন্তু তা চালিয়ে দেয় সন্ত্রাসী হামলা হিসেবে।

অনুসন্ধান বলছে, আগের দুই স্ত্রীকেও হত্যা করে, স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করেছিল আকরাম। পরিবারের দাবি স্ত্রীদের দিয়ে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয়ার পর, তাদের মেরে ফেলেন তিনি। কারণ আইন অনুযায়ী মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করতে হয় না।

বিস্তারিত দেখুন ভিডিওতে-

Loading