৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮
শিরোনাম:

ভাড়া নিয়ে তর্কাতর্কি, ধাক্কা দিয়ে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ (৩৬) নামে এক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘৮ নম্বর’ বাসের চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদশীরা জানান, আবু সায়েম মুরাদ ৮ নম্বর বাসের যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে শহীদ ফারুক সড়কে বাস থেকে নামার সময় পড়ে যান। এ সময় বাসটির পেছনের চাকা তার মাথার ওপরে উঠে যায়। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় উপস্থিত জনতা বাসটি ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, মতিঝিল থেকে অফিস শেষ করে আট নম্বর বাসে করে ফেরার সময় হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি অন্য আরেকটি গাড়ির চাকার নিচে পড়ে যান। এতে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, এ সময় বিক্ষুব্ধ অন্য যাত্রী ও স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে পিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করেছেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন।

Loading