২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৫
শিরোনাম:

কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে মো.উজ্জল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার বেলা ১১ টার দিকে সে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় । ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উজ্জল জামালপুর জেলার ফুলবাড়িয়া
উপজেলার সাহাপুর গ্রামের মো.জাভেদ হাসানের ছেলে। সে দীর্ঘ তিন বছর ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রে লাইনম্যানের কাজ করছিল। এ ঘটনায় থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, লাশটি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Loading