তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনের পর এবার তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন এ নির্দেশ দেন।
অবসরে পাঠানো তিন পুলিশ কর্মকর্তা হলেন- সিআইডির মীর্জা আবদুল্লাহেল বাকী ও মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী এবং পুলিশ অধিদপ্তরের দেলোয়ার হোসেন মিঞা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসর দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এ নির্দেশ দেন।
![]()