২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪
শিরোনাম:

কলাপাড়ায় রং মিস্ত্রী খুন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামের এক রং মিস্ত্রী খুন হয়েছে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন বড় বালিয়াতলী
গ্রামে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের ভাতিজার নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের বাড়ির অভ্যন্তরীন বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওইরাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটককৃত দুইজন সহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Loading