৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
শিরোনাম:

সাজিদ খানের বিরুদ্ধে শার্লিন চোপড়াকে যৌন হয়রানির অভিযোগ

প্রযোজক সাজিদ খান, বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া

Thank you for reading this post, don't forget to subscribe!

হাউসফুল সিনেমার প্রযোজক সাজিদ খান। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। অভিযোগটি করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। শার্লিনকে পুরুষাঙ্গে হাত দিতে বাধ্য করেছিলেন। তবে ২০০৫ সালে এই ঘটনার কথা প্রকাশ্যে আনতে পারেননি ভয়ে। সাজিদকে নিয়ে যখন পুরো দেশজুড়ে প্রতিবাদ হয়, ঠিক তখন মুখ খুললেন শার্লিন। আনন্দবাজার

তবে এই প্রথম নয়, এর আগেও সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই অভিনেত্রী। শার্লিন জানান, সাজিদ খান আমাকে তার যৌনাঙ্গ প্রর্দশন করিয়ে ছিল। বলেছিল রেটিং দিতে। এবার আমি বিগ বসের অন্দরে ঢুকে ওকে রেটিং দিতে চাই।

এখানেই থামলেন না শার্লিন। স্পষ্ট তিনি জানালেন, এরকম একটা মানুষকে কীভাবে আপনি সমর্থন করতে পারেন। এরকম মানুষ কোনওভাবেই বিগ বসে জায়গা করতে পারে না।

‘মি টু’ আন্দোলনের সময় র‌্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এই কাণ্ডের রেশ বহুদূর গড়ায়।

Loading