২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৮
শিরোনাম:

আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী

আগামী ডিসেম্বরে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে একই রকম আরেকটি ঘূর্ণিঝড় আসার আশঙ্কা আছে। এ জন্য একইভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং ১ হাজার মৎস্যঘের ভেসে গেছে। আর মারা গেছেন মোট ৯ জন।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে আনা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল মধ্যরাতে আশ্রয় নেওয়া মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করে। আজ সকালের মধ্যে সব আশ্রয়কেন্দ্র খালি হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতির প্রতিবেদন পেতে ৭ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগবে।

 

Loading