৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

নোরাকে অশালীন স্পর্শ, উত্তাল নেটদুনিয়া (ভিঢিও)

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। একের পর এক হিট আইটেম সং এ দুর্দান্ত নাচ প্রদর্শনের পরে তিনি বর্তমানে প্রায় সকলের পরিচিত মুখ। এক কথায় বলতে গেলে নোরা ফাতেহি ও হটনেস একই মুদ্রার দুই পিঠ। তাঁর কিলার এক্সপ্রেশনে ক্লিন বোল্ড হয়ে যায় সবাই। এবার নোরার একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিওতে দেখা যায়,‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’মঞ্চে গীতা কাপুর, নোরা ফাতেহি ও টেরেন্স লুইস। সেখানে একই মঞ্চে দাড়ানো ছিল কিন্তু নোরার একটু পেছনে দাঁড়ানো টেরেন্স লুইস। তারা একসঙ্গে নমস্কার করার জন্য প্রস্তুত হয় । কিন্তু নমস্কার করতে যাওয়ার সময় ঘটে আসল ঘটনা । হাত ওঠানোর সময় টেরেন্স লুইস নোরার নিতম্ব স্পর্শ করেন। এ ঘটনা ঘটে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’প্রতিযোগিতার মঞ্চে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর দারুণ সমালোচনার মুখে পড়েন টেরেন্স লুইস। নেটিজেনরা তাকে তীব্র প্রতিবাদ জানিয়ে ছিলেন। ২০২০ সালের এ ঘটনার ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ফের শুরু হয়েছে চর্চা। অবশেষে ওই দিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন টেরেন্স লুইস।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ প্রতিযোগিতার ওই মঞ্চে অতিথি হিসেবে হাজির হন কোরিওগ্রাফার টেরেন্স লুইস। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

লুইস বলেন, এটি স্বাভাবিক, সাধারণ পরিস্থিতি ছিল। মানুষ কেনো এটিকে জটিল করছে বুঝতে পারছি না। ওই সময়ে বিচারক মালাইকা অরোরার কোভিড হয়েছিল। তার জায়গায় এসেছিলেন নোরা।

তিনি আরও বলেন, ওই দিন শত্রুঘ্ন সিনহা আর তার স্ত্রী এসেছিলেন। আমরা তাদের ভক্তিভরে প্রণাম করার চেষ্টা করছিলাম। ওই সময়ে কোনো ভাবে নোরার গায়ে হাত লেগে থাকতে পারে! কিন্তু সত্যি আমি মনে করতে পারছি না, নোরার শরীরে আমার স্পর্শ লেগেছিল।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

 

Loading