৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। আমরা জানতে চাই, তবে কারা সরকার গঠন করবে। ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে, সেটা পরিষ্কার করেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে। বিএনপি চালাবে? আপনারা কী ভোটে পাস করেছেন। সংবিধানের কোন নিয়মানুসারে ক্ষমতায় আসবেন। ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না, তা পরিষ্কার করেন।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকিয়া পারভীন মনি প্রমুখ।

Loading