রাজধানীর মোহাম্মদপুরের ‘বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ’ এর সকল অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা বিলকিস সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজটির নানা সমস্যার কারণে ২৩ অক্টোবরের সভায় সিদ্ধান্ত হয় এটি বাতিল ঘোষণা করার।
এজন্য ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এর ধারা-২৪ অনুযায়ী মেডিকেল কলেজটির অনুমোদন বাতিল করা হয়।মেডিকেল কলেজটি মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত।
![]()