২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

বিদেশি পাঁচ পদের সিরাপ ব্যবহারে সতর্কতা জারি করল সরকার

বিদেশি তিনটি প্রতিষ্ঠানের পাঁচ পদের সিরাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।বুধবার (২ অক্টোবর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও) র‌্যাপিড অ্যালার্ট টিম অবগত করেছে।

যেসব সিরাপের বিষয়ে রেড অ্যালার্ট করা হয়েছে তা হলো- পিটি কোনিমিক্সের প্যারিসিটামল ১৬০ এমজি, পিটি এয়ারিন্ড ফার্মাটিমার প্যারিসিটামল ১২০ এমজি, চলোরপিনিরামি মেলঅ্যাড ০.৫ এমজি, সিউডোহিডিরিন এইচসিআই ৭.৫ এমজি, ডেস্কট্রোমেথহোরহান এইচবিআর ৫ এমজি, ইউনির্ভাসেল ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির প্যারিসিটামল ১২০ এমজি, গাইফেনসিন ২৫ এমজি, চলোরফিহেন ইরামিন মেলঅ্যাট এক এমজি, প্যারিসিটামল ১২০ এমজি, প্যারিসিটামল ১০০ এমজি।

এমতাবস্থায় উপরিল্লিখিত ওষুধগুলো ব্যবহার থেকে বিরত ও সতর্ক থাকার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Loading