২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩
শিরোনাম:

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক : খুলনায় যুবদলের কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন অভিযোগে কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। ইতোমধ্যে বিএনপির যুবদলের এক নেতা দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন।-আরটিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গত ২৮ অক্টোবর দীর্ঘ ১৯ বছর পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে মহানগরের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি প্রকাশ করা হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, খালিশপুর থানা যুবদলের সাবেক সহসম্পাদক বর্তমানে বিএনপির রাজনীতিতে আদর্শিক বিকৃতি ঘটেছে এমন অভিযোগ করে ১৫নং ওয়ার্ডের কদমতলা চার রাস্তার মোড়ে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে। এ সময় বিএনপির রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, দীর্ঘদিন পরে কমিটি দেওয়ায় অনেকের প্রত্যাশা পূরণ হয়নি।অভিমানের জায়গা থেকে এমনটি হতে পারে। সেই সঙ্গে মাদকের সঙ্গে সম্পৃক্ত এমন কেউ কমিটিতে থাকলে প্রমাণসহ লিখিত আকারে জমা দিলে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সংগঠনের নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেয়নি কেউ। দীর্ঘ ১৯ বছর পর কমিটি দেওয়া হয়েছে। অনেক কর্মীর যোগ্যতা থাকা সত্বেও মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে আগামী থানা কমিটিতে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে।

Loading