২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫
শিরোনাম:

কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো.মাইনুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির, দুর্নীতি প্রতিরোধ কমিটির কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মান্নু, তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সাধারণ সম্পাদক ফারিয়া। এসময় পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ইমরান হোসেন,
দুর্নীতি প্রতিরোধ কমিটির কলাপাড়া শাখার সদস্য মো.মোস্তাফিজুর রহমান সুজন মৃধা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির বোতল, কলম দানি, স্কেল, খাতা, ছাতা, স্কুলে ডাষ্টবিন সহ তিনশত পাঁচটি উপকরণ বিতরণ করা হয়।কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক মানে বাস টার্মিনাল

Loading