২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১
শিরোনাম:

কলাপাড়ায় তৃনমূল সাংবাদিক দলের শিখন কর্মশালা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তৃনমূল সাংবাদিক দলের শিখন কর্মশালা অনুষ্ঠিতি হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে একদিনের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস, এল আরপি-৫০, সিএএসআর প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় ওই ইউনিয়নের ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রন করে। এসব শিশুদের উন্নয়নমূলক সংবাদের উপর প্রাথমিক ধারন দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় আভাস সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মো.আরিফুল ইসলাম,তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রশিক্ষক উত্তম কুমার হাওলাদার, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও প্রতিভা সৃষ্টি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম, তৃনমূল সাংবাদিক দলের উপদেষ্টা ও শিশুর অভিভাবক আসমা, লিজা, কমিউনিটি মবিলাইজার মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Loading