২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম:

কেন্দ্র পরিদর্শনে এসে কেন পালালেন ছাত্রলীগ নেতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালিয়েছেন একদল কর্মী। নির্দিষ্ট একটি প্রতীক সংবলিত প্রচার কার্ড গলায় ঝুলিয়ে তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কক্ষের সামনে অবস্থান নেন। যখন মন চেয়েছে যেকোনো কক্ষের সামনে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন তারা। কথা বলছেন ভোটারদের সঙ্গে। আবার কেউ কেউ টেনে নিয়ে কক্ষের ভেতরে ভোটারদের ঢুকিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিজেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করে আব্দুল মুকিত নামে একজন বলেন, ‘অবশ্যই প্রতীক নিয়ে আসতে পারি। আমি নৌকার প্রতীকের পক্ষে। আমি উনার সমর্থক, উনার পক্ষে এসেছি। আমি উনাকে ভালোবাসি। তাই আমি বিশ্বাস করি উনি জয়লাভ করবেন। এজন্য আমি প্রতীক নিয়েই এসেছি।’

২০-২২ বছর বয়সী আরেক কর্মীকে কার্ড নিয়ে ভেতরে কীভাবে ঢুকেছেন প্রশ্ন করলে তিনি গনমাধ্যমকে বলেন, ‘কেন্দ্র পরিদর্শনে এসেছেন তিনি। কেন্দ্র পরিদর্শনের অনুমতি কে দিয়েছে জানতে চাইলে তিনি পালিয়ে যান।’

এভাবেই নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে প্রতীক সংবলিত কার্ড বুকে ঝুলিয়ে ৩৪ নম্বর ইকড়ছই মাদরাসা কেন্দ্রের ভেতরেই প্রভাব খাটিয়েছেন নৌকা সমর্থিত কর্মীরা। অথচ আইনে বলা আছে কোনো প্রার্থীর পক্ষে কেউ প্রতীক নিয়ে কেন্দ্রে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নির্বাচনী আইন লঙ্ঘন করা হলেও তা যেন কারো চোখেই পড়েনি।

এ বিষয়ে জানতে চাইলে ইকরছই মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতীক নিয়ে কেন্দ্রে ঢোকার কোনো সুযোগ নেই। আমাদের চোখে এরকম কেউ পড়েনি। কেউ অভিযোগও করেনি। আইনশৃঙ্খলা ঠিক ছিল।’

Loading