জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বনানীতে দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চুন্নু তিনি এ মন্তব্য করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন।তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাতীয় পার্টি। তাই, জাতীয় পার্টির অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।
আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে জানিয়ে জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাবে। বিএনপি জানে বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে।
![]()