৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

কারিগরি বোর্ডের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

২০২২ সালের এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড-২১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে এ পরীক্ষা স্থগিত করা হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Loading