৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

‘আয়শার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক নেই, বিদিশার হাত থেকে আমাকে বাঁচান’

নিজের মা বিদিশা এরশাদের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছেন এরশাদপুত্র এরিক এরশাদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে বিদিশাকে বের করে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদপুত্র।

এরিক এরশাদের কথোপকথনের একটি অডিওটি ছড়িয়ে পড়েছে, অডিও বার্তায় এরিক বলেছে— ‘আয়শা নামে একটি মেয়ে আছে। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক আছে এই অভিযোগ তুলে আয়েশাকে বের করে দিয়েছে। কিন্তু তার সঙ্গে তো আমার শারীরিক সম্পর্ক নেই।’

মা বিদিশাকে ‘মীরজাফর’, খুনি এরশাদ শিকদারের সঙ্গে তুলনাও করেন এরিক এরশাদ। এরিক এরশাদ বলেন, ‘আমার বাঁচাটা জরুরি। আজকে তিনি (বিদিশা) যদি এই বাসায় থাকেন তাহলে আমি এই বাসায় থাকব না।’ এছাড়া এরিক এরশাদের মুখে শোনা গেছে— তার মা বিদিশা ওই বাসায় থাকলে সে আত্মহত্যা করবে।

 

Loading