৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

নির্মাতাকে বিয়ে করে একই ফ্ল্যাটে থাকছেন মেহজাবীন!

তারকা বলেই কথা, তাই তাদের সবকিছু নিয়েই সাধারণ মানুষ ও গণমাধ্যমের আগ্রহটা একটু বেশি। লুকানো বা গোপনে রাখা বিষয়টিও একমুখ-দুইমুখ করে ছড়িয়ে পড়চ্ছে। তেমনি জানা গেছে, বিয়ে করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত কয়েকদিন ধরেই শোবিজে ভাসছে মেহজাবিনের বিয়ের গুঞ্জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুই বছর আগে তার দীর্ঘ দিনের ‘প্রেমিক’ বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে নাকি বিয়ে করেছেন তিনি। বর্তমানে তারা নাকি একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটেও থাকছেন। প্রায়ই নাকি তারা অবকাশ যাপনে যান। সম্প্রতি একসঙ্গে যুক্তরাষ্ট্র গিয়েছেন বলেও কানাঘুষা রয়েছে। এই নিয়ে একটি সংবাদমাধ্যমেও প্রকাশ পেয়েছে খবর। ইত্তেফাক

মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন। কেউ কেউ বলছে, দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন। যদিও বিষয়টির সত্যতা জানা যায়নি। রাইজিংবিডি

সূত্র বলছে, দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিনের। দুজনের পরিবারের মধ্যেও জানাশোনা। তাই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াচ্ছে। এই অভিনেত্রী ও নির্মাতার  কাছের অনেক সহকর্মীও বিয়ের ব্যাপারটি জানেন। তবে মেহজাবিন ও আদনানের আপত্তির কারণেই কেউ বিষয়টি প্রকাশ করেন না। বাংলা ইনসাইডার

এদিকে, বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও, বিরক্তি প্রকাশ করেছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন চৌধুরী বলেন, এটা আসলে অপসাংবাদিকতা।

Loading