২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২
শিরোনাম:

আ.লীগ রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছে।’ আজ শনিবার বিকেলে ফরিদপুরের আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে বিএনপির গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আট হাজার মাইল দূর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আমাদের নেতা তারেক রহমান। তিন দিন ধরে এখানে যারা শুয়ে লড়াই করছেন, তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন।’

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলীয় নেতাকর্মীদের হত্যার বিচার, দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্য কমিয়ে আনাসহ নয় দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ষষ্ঠ গণসমাবেশ এটি।

Loading