রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপপরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন তিনি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিন সাক্ষ্য গ্রহণ শুনানির সময় মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে পরীর পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়। ৫ আগস্ট বনানী থানায় পরীর বিরুদ্ধে মামলা করেন র্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। ওই বছরের ৩১ আগস্ট নায়িকার জামিন মঞ্জুর করেন আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন পরীমণি।
![]()