জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি রওশন দীর্ঘদিন ধরে ব্যাংককের হাসপাতালে শয্যাশায়ী। তাকে আপাতত চিকিৎসকরা ছাড়ছেন না বলেই জাতীয় পার্টি রওশনপন্থীদের ডাকা সম্মেলন স্থগিত করা হয়েছে। রওশন এরশাদ দেশে ফিরলেই সম্মেলনের তারিখ চুড়ান্ত করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!যদিও চলতি মাসের ২৬ তারিখে সম্মেলনের তারিখ চুরান্ত করা হয়েছিলো। আর রওশন এরশাদের দেশে ফেরার তারিখ ছিলো ২৬-২৭ অক্টোবর।
তিনি দেশে ফিরতে পারছেন না বলেই, রওশনপন্থীরা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা দিবস জানুয়ারীর ১ তারিখে সম্মেলন করার কথা ভাবছেন।
জাতীয় পার্টি রওশনপন্থী নাম প্রকাশে অইচ্ছুক একাধিক নেতা বলেন, সব ঠিক থাকলে প্রতিষ্ঠা বার্ষিকীতেই সম্মেলনের তারিখ চুরান্ত করা হবে এবং সম্মেলন হবে।
এক প্রশ্নের জবাবে নীতিনির্ধারকদের একজন বলেন, তিনি (রওশন) বিরোধীদলীয় নেতা হিসেবে বিদেশে চিকিৎসায় সরকারি যে আর্থিক সহযোগিতা পাচ্ছেন, পদ হারালে সেটা আর পাবেন না। এ কারণে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার পদ ধরে রাখতে চান, বলেই ধীরগতিতে আগাচ্ছেন তারা।
অপর একটি সুত্রের দাবি এ অবস্থায় রওশন তাঁর অনুসারীদের নিয়ে ২৬ নভেম্বর দলের যে সম্মেলন ডেকেছিলেন, সেটা আপাতত বন্ধ করিয়ে জি এম কাদেরের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন।
অন্যদিকে, রওশন এরশাদের বদলে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশশের জন্য দলটির সংসদ সদস্যরা সংসদে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
![]()