২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
শিরোনাম:

ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটির সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা জেলা বিএনপির নতুন কমিটিতে খন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাঁচটি পদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের প্যাডে এ কমিটি ঘোষণার বিষয়ে জানা যায়।

কমিটিতে সিনিয়ির সহসভাপতির পদ পেয়েছেন খদকার শাহ মাইনুল হাসান বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পেয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এর আগে খন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিপুন রায় চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা পুকুর পাড় গ্রামে আবু আশফাকের বাড়িতে ঢাকা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Loading