আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির প্রতিনিধি দল।
Thank you for reading this post, don't forget to subscribe!বৈঠক শেষে আমানুল্লাহ আমান বলেন, ১০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের বিষয়ে অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি। এছাড়া আরও কিছু অভিযোগ জমা দিয়েছি ডিএমপি কমিশনারের কাছে।
তিনি বলেন, ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় ডিএমপি কমিশনারকে আমরা বিষয়টি জানিয়েছি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয় সহ ডিএমপি কমিশনারের কাছে আমরা বেশ কিছু অভিযোগ জমা দিয়েছি
প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
![]()