২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম:

পুনর্বাসনের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উচ্ছেদে ক্ষতিগ্রস্থরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার সকাল ১০ টায় উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্থ পরিবার কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়ায় এর আয়োজন করেন। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে ৬ শত পরিবারের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের আভিযোগ হঠাৎ করে কোন প্রকার নোটিশ ছাড়া তাদের উচ্ছেদ করা হয়েছে। এর ফলে তাদের বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই তাদের দাবি দ্রুত পুনর্বাসন করা হোক।
উল্লেখ্য, গত শনিবার ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পুর্বদিকে প্রায় ৬ শত পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন।

Loading