২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

কুয়াকাটায় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন নগরী কুয়াকাটায় বেড়িবাঁধের বাহিরে সরকারী জমি উদ্ধার অভিযানে উচ্ছেদে
ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রত্যেকের হাতে নগত ৫ শত টাকা করে তুলে দেয় হয়। বৃস্পতিবার সকালে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহ আলম হাওলাদার নিজ উদ্যোগে এ সহায়তা প্রদান করেন। এসময় কুয়াকাটা আরোজ আলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও বঙ্গবন্ধু মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, কাউন্সিলর মো.সাবের হোসেন, মাওলানা মো.হুমায়ূন কবীর, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading