ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আবারো জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Thank you for reading this post, don't forget to subscribe!জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে সরকার। ঢাকায় নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে সরকার। জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠছে, ভয় দেখিয়ে জনগণের মুক্তির আন্দোলনের পথ বাধাগ্রস্ত করতে পারবে না সরকার। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবন অসহনীয় করেছে সরকার, এ সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠবে জনগণ।
![]()