২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১
শিরোনাম:

ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের মারধরের অভিযোগে ইউটিউব অভিনেতা সাদ্দাম
মাল (৩০) ও তার সহযোগী সুমন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মাল সহ ৮ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায়
বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয় হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর রবিবার রাত দশটার দিকে কুয়াকাটার একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ওই স্থানে ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন। এক পর্যায়ে সাদিকুর ও তার সঙ্গে থাকা অন্য পর্যটকরা সাদ্দাম মালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে সাদ্দাম মাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের সঙ্গে অসদাচারন এবং মারধর করেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, সাদ্দাম মাল ও তার সহযোগীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Loading