২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
শিরোনাম:

নাটোরে ৫ বোমা বিস্ফোরণের পর আরও ৮টি উদ্ধার, আটক ১

নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে আরো ৮টি বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে।

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ বোমা বিস্ফোরণ ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে। এর আগে পাঁচটি বোমার বিস্ফোরণ হয় বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।

 

Loading