২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
শিরোনাম:

অনিয়মের প্রতিবেদন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না: সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি। এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলবো না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে মাঝপথে ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেন সিইসি। ঘটনা তদন্তে ইসি একটি কমিটি গঠন করে। ওই কমিটি দুই দফা তদন্ত করে এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া আগের তফসিল বাতিল করে ওই আসনের উপ-নির্বাচনে নতুন করে তফসিল দেওয়া হবে বলেও কমিশনার আনিছুর জানিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশন এরই মধ্যে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এই হিসাবে আগামী ২০ জানুয়ারির মধ্যে এ আসনে ভোটগ্রহণ শেষ করতে হবে ইসিকে। ইসির হাতে সময় আছে আর ৫৮ দিন।

Loading