২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২
শিরোনাম:

কলাপাড়ায় ৫০ টি কচ্ছপ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৫০টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ এর সদস্যরা। শনিবার সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করে। পরে এসব কচ্ছপ একটি খালে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামসহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে সনাক্ত করতে পারেনি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Loading