আগামী বছরের (২০২৩ সালের) অক্টোবর মাসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এখন পর্যন্ত এ প্রকল্পের ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টার্মিনাল উদ্বোধন করবেন।
রোববার (২৭ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় নিজ দপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
থার্ড টার্মিনালের অগ্রগতি প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আগামী এক বছরে কাজের গতি আরও বাড়বে। এখন অবকাঠামো কাজের শেষে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো স্থাপন করা হবে।
এ সময় এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বেবিচক চেয়ারম্যানকে এভিয়েশন খাতের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা আয়োজনের উদ্যোগ নিতে অনুরোধ জানান।
তিনি বলেন, এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বেবিচকের সহায়তা পেলে সাংবাদিকদের প্রশিক্ষণ আরও সহজ হবে। মতবিনিময় সভায় এটিজেএফবির নব নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()