২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১
শিরোনাম:

আমি এমপি হওয়ার জন্য এখানে আসি নাই …. ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিব (অবঃ)

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র সাবেক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল
মো.হাবিবুর রহমান মিলন (অবঃ) বলেছেন, আমি এমপি হওয়ার জন্য এখানে আসি নাই। জনগনের জন্য কাজ করতে এসেছি। এরপর জনগন সিধান্ত দিবে কে নেতা হবে। শনিবার শেষ বিকলে উপজেলার চাকামইয়া ইউনিয়নে বেতমোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে সবজি বীচ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরো বলেন, আপনার যদি আওয়াজ তুলেন সে আওয়াজ প্রধান মন্ত্রীর কাছে যাবেই। আপনারা যদি এখানে ঘুর্নিঝড় সৃষ্টি করতে পাড়েন, প্রধানমন্ত্রীর রাডার স্টেশনে ধারা পরবে সেই সিগ্যন্যাল। কাকে কলাপাড়ায় মনোনয়ন দেয়া যায়। সভা শেষে উপজেলায় সবজি চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি প্রায় দুই শতাধিক কৃষক পরিবারারে মাঝে বিভিন্ন প্রজাতির বীচ বিতরণ করেছেন।

এসময় ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক মো. জালাল খলিফা, আওয়ামীলীগ নেতা মো.নুর হোসেন মাষ্টার আব্দুল রশিদ খলিফা, কাজী একরামুল হক মাষ্টার, মো.মন্নান গাজী, ইউপি সদস্য মো.বশির হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading