২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১০
শিরোনাম:

দীর্ঘ এক যুগ পর কলাপাড়ায় উপজেলা বিএনপির কমিটি গঠন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বিএনপি কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে ডেলিগেটের ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে হাজী হুমায়ুন সিকদার সভাপতি ও হাফিজুর রহমান চুন্নু সাধারন সম্পাদ নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসর রহমান,জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নুু ও সদস্য সচিব
স্নেহাংসু সরকার কুট্টি সহ বিএনপি’র নেতাকর্মীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁধাগ্রস্থ করতে নানা অপতৎপরতা চালিয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন। এসময় জেলা, উপজেলা, পৌরসভা , ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading