২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
শিরোনাম:

সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি: রিজভী

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে। দেশের ১০ বিভাগের ভেতর ৮টিতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে এরপর ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে হবে।’

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিবাদে বিএনপি সারাদেশে এ গণসমাবেশ করছে

তিনি বলেন, ‘চলমান দুর্ভোগ সরকারের সৃষ্টি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি; সব মিলিয়ে নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এর প্রতিবাদে গণসমাবেশ করছে বিএনপি।’

পল্টনে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাধা দিয়েও সমাবেশ বন্ধ করতে পারবে না সরকার।

উল্লেখ্য এর আগে আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Loading