৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম:

বিয়ের আগেই মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, অর্জুনের হুঁশিয়ারি

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

এদিকে আকস্মিকভাবে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন মালাইকা আরোরা। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি— প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন মালাইকা-অর্জুন। সম্প্রতি লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কাছের বন্ধুদেরকে এ আনন্দের খবরটি জানান তারা।

মালাইকার মা হতে যাওয়ার খবর এখন বলিউপাড়ায় ভেসে বেড়াচ্ছে। এ যুগলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটিকে পরিবারের একজন সদস্য বলেন—‘এ খবর সত্য নয়, এটি গুঞ্জন।’

বুধবার (৩০ নভেম্বর) রাতে অর্জুন কাপুর একটি খবরের স্ক্রিন শর্ট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেতা লিখেন, ‘এটি খুবই নিম্নমানের কাজ। সংবেদনশীল, অনৈতিক ও বাজে খবর প্রকাশ করে যাচ্ছেন। এই সাংবাদিক নিয়মিত এ ধরনের খবর লিখছেন। এ ধরনের মিথ্যা খবর আমরা এড়িয়ে যেতে পারি।’

হুঁশিয়ারি উচ্চারণ করে অর্জুন কাপুর বলেন, ‘এরকম কিছু ঘটেনি। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার দুঃসাহস দেখাবেন না।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

Loading