২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
শিরোনাম:

ভালোবেসে বিয়ে, ৪ মাসের মাথায় স্ত্রীর আত্মহত্যা

বাগেরহাটে পরিবারের অমতে ভালোবেসে ৪ মাস আগে নয়ন পাত্রের (২৬) সঙ্গে বিয়ে করেন দিপ্তী মন্ডল (১৮)। কিন্তু শাশুড়ি, ননদ ও স্বামীর নির্যাতন সইতে না পেরে অবশেষে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন দাবি নিহত দিপ্তীর পরিবার ও স্বজনদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ দিপ্তী মন্ডলের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দিপ্তী মন্ডল বাগেরহাট সদর উপজেলার হালিশহর গ্রামের তারক মন্ডলের মেয়ে ও চিতলমারীর সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ, হাসপাতাল, কলেজ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে দিপ্তী মন্ডল পরিবারের অমতে ভালোবেসে বাগেরহাট সদর উপজেলার সাজোখালী গ্রামের রণজিৎ পাত্রের ছেলে নয়ন প্রাত্রকে বিয়ে করেন। এরপর থেকেই শ্বশুর বাড়িতে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এই নির্যাতন সইতে না পেরে গত ৩০ নভেম্বর পালিয়ে আশ্রয় কলেজের লাইব্রেরীয়ান সুচিত্রা রাণী মল্লিকের বাসায়। সেখানে থেকে তিনি ১ ডিসেম্বর পৌরনীতি পরীক্ষা দেন।

শনিবার বিকেলে তিনি সুচিত্রা রাণীর চিতলমারী মহিলা কলেজ রোডের ভাড়া বাসায় সিংলি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিপ্তী মন্ডলের মা কাঞ্চন মন্ডল ও দিদিমা পারুল বিশ্বাস জানান, শাশুড়ি, ননদ ও স্বামী নির্মমভাবে নির্যাতন করত দিপ্তীকে। মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে দিপ্তী ঘর ছেড়েছে এবং গলায় ফাঁস দিয়েছে।

লাইব্রেরীয়ান সুচিত্রা রাণী মল্লিক বলেন, দিপ্তী আমার প্রতিবশী ও কলেজের মেধাবী ছাত্রী ছিল। শ্বশুর বাড়ির অত্যাচার-নির্যাতন সইতে না পেরে, এ পথ বেছে নিয়েছে। এছাড়া বাবা তেজ্য করায় সেখানেও সে আশ্রয় পায়নি।

এদিকে ঘটনার পর থেকে দিপ্তীর স্বামী নয়ন পাত্র ও তার পরিবারের লোকজন পলাতক এবং নয়নের মুঠোফোনটি বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে কলেজ ছাত্রী দিপ্তী মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠোনো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Loading