৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম:

শোয়েব সঙ্গে বিয়ে নিয়ে আয়েশা, গুজবে কান দেবেন না

চলতি বছরের নভেম্বর থেকে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে এ গুঞ্জনের পাশাপাশি আরেকটি গুঞ্জন রয়েছে যে, পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের সাথে প্রেম করছেন শোয়েব। গুঞ্জন মতে, শিগগিরই আয়েশা ও মালিক বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতদিন এসব বিষয়ে কথা না বললেও এবার মুখ খুলেছেন অভিনেত্রী। ইন্সটাগ্রামের কমেন্ট সেকশনে এক ভক্ত আয়েশাকে জিজ্ঞেস করেন, শোয়েব মালিককে তিনি আসলেও বিয়ে করতে যাচ্ছেন নাকি। জবাবে আয়েশা এক কথায় এ গুঞ্জনকে উড়িয়ে দেন।

বলেন, ‘না। একদমই না। শোয়েব মালিক বিবাহিত এবং তিনি তার স্ত্রীকে নিয়ে খুশি আছেন। আমি জুটি হিসেবে শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে অনেক সম্মান করি।’

ইন্সটাগ্রাম কমেন্টের উত্তরে আয়েশা আরও বলেন, ‘শোয়েব এবং আমি খুব ভালো বন্ধু এবং আমরা একে অপরের প্রতি যত্নশীল। আমরা পরস্পরকে খুবই সম্মান করি। পৃথিবীতে এ ধরনের সম্পর্কও থাকে।’

অন্যদিকে শোয়েব-সানিয়া জুটির বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শোয়েব তার নিজ ফেসবুকে সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সানিয়ার জন্মদিনে শোয়েব দুইজনের কাপল ছবি আপলোড করে ক্যাপশনে সানিয়ার সুখী ও আনন্দময় জীবনের প্রত্যাশা করেন। এছাড়াও এতসব গুঞ্জনের মাঝেই পাকিস্তানের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স সানিয়া মির্জা ও শোয়েব মালিককে নিয়ে ‘দি মির্জা মালিক’ নামের নতুন একটি শো করার ঘোষণা দিয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ

 

Loading