২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২
শিরোনাম:

লালমনিরহাটে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলার পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২জন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই গ্রামে দুই গ্রুপের মধ্যে বিতর্ক হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা নামিয়ে চুরির অভিযোগ তুলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন খবর পেয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম রোববার সকালে জানিয়েছেন, মূলত পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ঘটেছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Loading