২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
শিরোনাম:

কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত একটি ডলফিন। এটি ৪ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থ ।
রবিবার দুপুরে লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় এ ডলফিনটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌছে এটির মৃত্যু রহস্য উন্মোচনের চেষ্টা করেন। ঠিক কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশের চামরা উঠে গেছে। দীর্ঘ সময় সৈকতে বালুর উপর পরে থাকায় রোদে প্রায় শুকনো শুকনো অবস্থা হয়েছে বলে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানিয়েছেন। মহিপুর বন বিভাগের রেঞ্চ আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে।

Loading