২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
শিরোনাম:

আশাশুনিতে নবাগত এসিল‍্যান্ড দিপা রানী সরকারের যোগদান

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন দিপা রানী সরকার। রবিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন। ৩৬ তম বিসিএস ক্যাডার দিপা রানী সরকার এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপসর গ্রামের অমল চন্দ্র সরকারের কন্যা। নতুন কর্মস্থলে যোগদানের পর অফিস স্টাফ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!