২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
শিরোনাম:

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরের সামনে গাড়ি থেকে নেমে প্রবেশ করেন।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ডিএমপি কমিশনার ও বিএনপি প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে। বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য স্থান নির্ধারণ নিয়ে আলোচনা করতে বৈঠক বসেছেন তারা।

Loading