৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

রাস্তা বন্ধ করে সমাবেশ নয়, আমরাও করবো না

রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে সমাবেশ করা এটা- আর হতে দেওয়া হবে না। আমরাও করবো না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বায়তুল মোকারমের দক্ষিণ গেটের সমাবেশস্থল পরিবর্তনের কথাও জানান ওবায়দুল কাদের।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, পুলিশের ওপর আক্রমণ শুরু গেছে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হচ্ছে।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ দিয়েছে। যদিও শুক্রবার, তারপরও আমরা বলে দিয়েছি মহানগর নাট্যমঞ্চে করতে, রাস্তায় না। তাহলে বিএনপি কেন অনড় অবস্থানে আছে? তারা বিশৃঙ্খলা করবে, সরকার পতন ঘটাবে- ওই সব দুরভিসন্ধি আমরা জেনে গেছি। আমাদের নেতা কর্মীরা আজ থেকে সতর্ক অবস্থানে পাহারা দেবেন।

এ সময় বিএনপি আক্রমণ শুরু করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আক্রমণ করবো না, আক্রমণকারী হবো না। কিন্তু উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।

Loading