৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় সমালোচনার শীর্ষে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কখনো গান, কখনো কবিতা আবৃতি আবার কখনো অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। কালের কন্ঠ, বিডিনিউজ ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে উপ-নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান তিনি।

তফসিল ঘোষণার দিন হিরো আলম বলেন, ‘এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে; আমি আবারও নির্বাচন করতে যাচ্ছি। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব, না দিলে অবশ্যই স্বতন্ত্র প্রার্থী হব।’

জাতীয় পার্টির কার কাছে মনোনয়ন চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ গ্রুপ থেকে মনোনয়ন চেয়েছি। তারা নির্বাচনে সব আসনে মনোনয়ন দিবে। এ ছাড়া জিএম কাদের গ্রুপের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন, নির্বাচনে এখনও যাওয়ার সিদ্ধান্ত হয়নি। কয়েকদিন পর জানাব।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম। সেবার বিএনপির ‘দুর্গ’ হিসেবে খ্যাত এই আসন থেকে সংসদ সদস্য হন বিএনপির নেতা মোশাররফ হোসেন।

 

Loading