৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১
শিরোনাম:

উপ-নির্বাচন গুলো সুষ্ঠু হলেই পরবর্তী উপ-নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

জাতীয় পার্টি সকল উপ-নির্বাচনে অংশ নেবে। তবে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা ৫ আসনের নির্বাচন সুষ্ঠু হলেই পরবর্তী সকল উপ-নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু রংপুর সিটি ও গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের সমন্বয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরো সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সার্বিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে সমন্বয় সভায়।

এছাড়া, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান-এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মি. সুনীল শুভরায় প্রমুখ এসময়ে উপস্থিত ছিলেন।

Loading