রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের নবনিযুক্ত সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকেও স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ।
এরআগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এজিএস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। অন্যদিকে, শেখ ওয়ালি ইয়াসির ইনান ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাতা সভাপতি।
![]()