৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
শিরোনাম:

স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পদত্যাগের সময় হয়ে গেছে। যেতে না চাইলেও তাকে যেতে হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ করে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। অন্যথায়, পদত্যাগ করানোর জন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের সময় শেষ হয়ে আসছে। নিজ ইচ্ছায় পদত্যাগ করলে হয়তো জনগণ ক্ষমা করে দিতে পারে। অন্যথায় পরিণত ভালো হবে না। জনগণ তাদের ছাড়বে না। জনগণ যখন অধিকার আদায়ের সক্রিয় হয়, সাহসী হয় তখন তারা প্রস্তুত থাকে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য। সেই জনগণকে কখনো থামিয়ে রাখা যায় না। বিষয়টি সরকারকে স্মরণ রাখতে হবে।

তিনি বলেন, সরকারের পতনের পর তাদের ইতিহাস জেনে আর কোনোদিন কেউ চেঙ্গিস খান, হিটলার ও স্বৈরাচারদের গল্প শুনবে না।

Loading