পঞ্চগড়ে গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত আব্দুর রশিদ আরেফিন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের করে। এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধ-শতাধিকেরও বেশি আহত হয়েছেন।
![]()